ছাত্রনেতা শামীম জামিনে মুক্ত

মুক্তি পেলেন ছাত্রদল নেতা শামীম



ডিসিএফ রিপোর্টঃ আজ সন্ধ্যা ৬ টার দিকে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন যাত্রাবাড়ী থানা ছাত্রদল এর সংগ্রামী সাধারণ সম্পাদক শামীম মাহমুদ।এসময়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা মিজান ভান্ডারী,সুলতান আলী,যাত্রাবাড়ী থানা ছাত্রদল এর সিঃ সহ-সভাপতি মোঃ জসিম, যুগ্ন সাধারণ সম্পাদক শান্ত ইসলাম জুম্মন,যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক  পিয়াল সহ আরো অনেকে।


মুক্তি পাওয়ার পরপরই শামীম মাহমুদ সহ যাত্রাবাড়ী থানা ছাত্রদল এর নেতৃবৃন্দ যান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এর বিপ্লবী সভাপতি জহির উদ্দিন তুহিন এর বাসায়,সেখানে তারা  একে অপরকে মিষ্টি মুখ করান ও জহির উদ্দিন তুহিন কে ফুলেল শুভেচ্ছা জানান।।








 

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট