ফুলবাড়ীয়ায় বিনামূল্যের পাঠ্য বইয়ের দাম ১ সেট ৬০০ টাকা

বিনা মূল্যের বই,টাকায় বিক্রী হচ্ছে



ফুলবাড়ীয়া উপজেলার তেলিগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যের পাঠ্য বই টাকা ছাড়া পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক সেট বই নিতে গুণতে হচ্ছে সাড়ে ৫০০ থেকে ৬৫০ টাকা। অনেক কোমলমতি শিক্ষার্থীরা ২ থেকে ৩০০ টাকা নিয়ে বই আনতে গেলে শিক্ষকরা টাকা ছুড়ে ফেলে দিয়ে অশোভন আচরণ করছে বলে অভিযোগ করেছে কোমলমতি শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক আফতাব হোসেন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে নতুই বই দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন বইয়ের জন্য টাকা নেয়া হয়নি বার্ষিক চাঁদার জন্য নেয়া হয়েছে।
উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৭ শতাধিক।
টাকা না দেয়ায় দুই শতাধিক শিক্ষার্থীও নতুন বই পায়নি। মঙ্গলবারও বিনামূল্যে বই না পেয়ে অসংখ্য শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে। মঙ্গলবার বিকেলে তেলিগ্রাম উচ্চ বিদ্যালয়ে গিয়ে কথা হয় সপ্তম শ্রেণির ছাত্র ইসরাফিল, আবু সাইদ, আবু ফাহিম, মাহমুদুল হাসান, নিশাদ মিয়া ও ফারুক হোসেনের সাথে। তারা বলেন, আশপাশের বিদ্যালয়ে শিক্ষার্থীরা নতুন বই নিয়ে আনন্দে বাড়ি গিয়ে লেখাপড়া করছে। আর আমরা এখনো নতুন বই পাইনি।
নিশাত মিয়া বলেন, সোমবারের দিন বিদ্যালয়ে ৩০০ টাকা নিয়ে গিয়ে ছিলাম সপ্তম শ্রেণির বই আনতে কিন্তু স্যার বলেছে ৬৫০ টাকার কম আমাকে নতুই বই দিবে না। ৭ শ্রেণির আরেক ছাত্র বলেন, লিলি ম্যাডামকে ১০০ টাকা দিয়ে বই চাইলে ম্যাডাম টাকা ছুড়ে মারে।
তেলিগ্রাম উচ্চ বিদ্যালয় সামনের মুদি দোকানদার তারা মিয়া বলেন, টাকা ছাড়া নতুন বই দিচ্ছে না অনেক শিক্ষার্থী পুরাতন বই আমার দোকানে রেখে বাড়ি চলে গেছেন।
৮ম শ্রেণির ছাত্র ইমরান হোসেনের অভিভাবক হাবিবুর রহমান বলেন, বিনামূল্যের বই কেন টাকা দিয়ে কিনতে হবে আমাদের সন্তানদের। বিনামূল্যে বই টাকা ছাড়া বিতরণ না করার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।
প্রধান শিক্ষক আফতাব হোসেন সুকৌশলে নতুন বইয়ের জন্য টাকা নেয়া কথা অস্বীকার করে বলেন বার্ষিক চাঁদার জন্য সাড়ে ৫ করে টাকা নেয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আখতার বলেন, নতুন বই দেয়ার নামে তেলিগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছে শিক্ষকরা শুনেছি। নতুন বই দেয়ার নামে টাকা নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বিনামূল্যে বইয়ের জন্য টাকা নিয়ে দিয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট