ডিসিএফ রিপোর্টঃ খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলকে নতুন বছরে হৃত গণতন্ত্রকে উদ্ধার করার সংগ্রামে ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’র বাণীটি নিচে দেয়া হলো –
“খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি।কালের আবর্তে আরো একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা দূর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিলো। গত বছরের সকল ব্যর্থতা ও হতাশার গ্লানি ঝেড়ে ফেলে এবং সাফল্যকে সঞ্চয় করে আগামী পথ চলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। হৃত গণতন্ত্রকে উদ্ধার করার সংগ্রামে সকলকে ব্রতী হতে হবে। আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য এবং সমৃদ্ধির বছরে পরিণত হয় সে লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে।নতুন বছরটি হয়ে উঠুক আনন্দময়, আমি এ কামনা করি।আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
BNBBANGLADESH.COM থেকে সংগৃহীত
